Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
10:14 am

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধ থামাতে পাকিস্তানের ভূমিকা, গর্ব প্রকাশ করলেন শাহবাজ

যুদ্ধ থামাতে পাকিস্তানের ভূমিকা, গর্ব প্রকাশ করলেন শাহবাজ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ভূমিকা পালন করাকে পাকিস্তানের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, এই উদ্যোগ শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।

শাহবাজ শরিফ জানান, তার প্রস্তাবে সাড়া দিয়ে দুই দেশ শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, বরং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসতেও রাজি হয়েছে।

তিনি দাবি করেন, এই সংবেদনশীল সময়ে পাকিস্তান অত্যন্ত সতর্ক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার পথ তৈরি করতে পেরেছে।

এ সময় তিনি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সামরিক নেতৃত্বের ভূমিকাও তুলে ধরে বলেন, তাদের প্রচেষ্টায় সংঘাত প্রশমনে অগ্রগতি সম্ভব হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, যদিও আপাতত একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ হবে না। এ জন্য ধারাবাহিক সংলাপের বিকল্প নেই।

উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা শনিবার ইসলামাবাদে বৈঠকে বসছেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইতোমধ্যে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। দলটিতে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা রয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন দিগন্ত তৈরি হতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...