Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 June, 2026,
4:19 pm

লিংক কপি করা হয়েছে!

৪ বছরে পদ্মা সেতুর টোল আয় প্রায় ৩৪০০ কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। এই সময়ে সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন এবং টোল থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

তথ্য অনুযায়ী, উদ্বোধনের বছর ২০২২ সালে সেতু ব্যবহার করে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন। সে বছর টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

২০২৩ সালে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে পৌঁছায়। ওই বছর টোল থেকে আয় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি।

এরপর ২০২৪ সালে সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

সবচেয়ে বেশি যানবাহন চলাচল হয়েছে ২০২৫ সালে। ওই বছর ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। একই সঙ্গে সর্বোচ্চ ৮৮৮ কোটি ৮১ লাখ টাকার বেশি টোল আদায় হয়।

চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন সেতুটি ব্যবহার করেছে। এতে টোল থেকে আয় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু শুধু রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ করেনি, বরং বাণিজ্য, শিল্প, পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। যাতায়াতের সময় কমে যাওয়ায় এ রুটে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতু, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...