Skip to main content

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
11:28 am

লিংক কপি করা হয়েছে!

পাবনায় পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

পাবনায় পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

সংগৃহীত ছবি

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের টহল দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত এলাকায় মানুষের উপস্থিতি ছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ টহল জোরদার করে।

পরে দুটি গাড়িতে পুলিশের একটি টহল দল দোপপাড়া এলাকায় গেলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এর পরপরই কয়েকশ মানুষ জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে পুলিশ। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।

পুলিশের দাবি, হামলার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের উপস্থিতি ছিল। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল ওহাব বলেন, তিনি জেলার বাইরে অবস্থান করছিলেন এবং ঘটনার সময় সেখানে ছিলেন না।

তিনি দাবি করেন, খেলা শেষে স্থানীয় কিছু তরুণ খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করলে এলাকাবাসী প্রতিবাদ জানায় এবং পরে উত্তেজনার সৃষ্টি হয়।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...