Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
11:29 am

লিংক কপি করা হয়েছে!

“বিয়ে ছিল জীবনের সবচেয়ে বড় ভুল” – খোলামেলা স্বীকারোক্তি অপু বিশ্বাসের

“বিয়ে ছিল জীবনের সবচেয়ে বড় ভুল” - খোলামেলা স্বীকারোক্তি অপু বিশ্বাসের

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়, তবে এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা স্বীকারোক্তির কারণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে বিয়ে প্রসঙ্গে অকপট মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে নেওয়া বিয়ের সিদ্ধান্তটি তার জীবনের একটি ভুল ছিল।

অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, বিয়ে কোনো টার্নিং পয়েন্ট নয়, বরং পরিপক্বতা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি মনে করেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত হওয়া জরুরি। বিশেষ করে তরুণীদের উদ্দেশে তিনি বলেন, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত বিয়ে না করাই ভালো।

ভবিষ্যতে আবারও সংসার জীবনে ফিরবেন কি না এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বিষয়টি নিয়ে আপাতত নির্দিষ্ট কিছু বলতে রাজি নন বলে জানান।

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকা এই অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বা ট্রল তাকে খুব একটা প্রভাবিত করে না। বরং অনেক ক্ষেত্রে তিনি এসব বিষয় এড়িয়ে চলেন, কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক। পরে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। তাদের একটি সন্তানও রয়েছে।

বর্তমানে বড় পর্দায় খুব একটা নিয়মিত না হলেও বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন অপু বিশ্বাস। নতুন সিনেমা নিয়েও চলছে নানা আলোচনা, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...