Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার ও বুধবার) সশরীরে ক্লাস এবং তিন দিন (রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন গত ৯ এপ্রিল এক সভায় জানান, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী ও অভ্যস্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে এটি সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনে পাঠদান করছেন, আর শিক্ষার্থীরা বাসায় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাসে অংশ নিচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে কলেজ শাখায় এ কার্যক্রম শুরু হলেও শিগগিরই স্কুল শাখাতেও এটি চালু করা হবে।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময়সূচি পরিবর্তনের পর এবার শিক্ষা খাতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অংশীজনদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাইলট অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করা হয়।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...