Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 March, 2026,
2:03 pm

লিংক কপি করা হয়েছে!

করোনার পর সবচেয়ে বড় ধাক্কা, বাড়ল তেলের দাম

করোনার পর সর্বোচ্চ লাফ, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৭৭ ডলারে।

২০২০ সালে করোনা মহামারির পর এই প্রথম একদিনে তেলের দাম এতটা বেড়েছে। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ তৈরি করছে। এর ফলে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আগামী সপ্তাহ বা মাসজুড়ে জ্বালানির উচ্চমূল্যের মুখোমুখি হতে হতে পারে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এদিকে শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর থেকে তেলের চালান বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে শিপিং তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির ঘাটতি পূরণে এটি যথেষ্ট নয়।

এএনজেডের সিনিয়র পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স বলেন, মধ্যপ্রাচ্যের উৎপাদকরা গুদামে তেল জমে যাওয়ায় উৎপাদন কমাচ্ছেন। যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে তেলের কূপ বন্ধ করতে হয়, তাহলে সংঘাত শেষ হলেও সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে তেলের দাম দীর্ঘ সময় উচ্চ অবস্থায় থাকতে পারে।

জেপিমরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসমান বলেন, বিশ্ব অর্থনীতি এখনো মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

রয়টার্সকে তিনি জানান, স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছাতে পারে। তবে সংঘাত কিছুটা কমে এলে দাম কিছুটা নেমে আসতে পারে। তবুও স্পষ্ট রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারের কাছাকাছি উচ্চ অবস্থানে থাকতে পারে।

কাসমান আরও সতর্ক করে বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ০.৬ শতাংশ কমে যেতে পারে এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি প্রায় ১ শতাংশ বাড়তে পারে।

তিনি বলেন, যদি সংঘাত আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়, তাহলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি হয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...