Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 20 April, 2026,
12:30 pm

লিংক কপি করা হয়েছে!

নতুন সংকেত মধ্যপ্রাচ্যে, তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

নতুন সংকেত মধ্যপ্রাচ্যে, তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করার ঘোষণা দেওয়ার পরপরই তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

সোমবার এশিয়ার বাজার খোলার পরই তেলের দামে এই উল্লম্ফন দেখা যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে সরবরাহ ঝুঁকি নিয়ে উদ্বেগ থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও প্রায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৫৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, ইরান সংশ্লিষ্ট যেকোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তৈরি হলে বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখায়।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে। তবে সংঘাত শুরু হওয়ার পর তা দ্রুত বাড়তে থাকে এবং মার্চের শুরুতে প্রায় ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়।

বর্তমান পরিস্থিতিতে কয়েকটি দেশে জ্বালানি সরবরাহ নিয়েও চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। ফলে তেলের বাজারে অস্থিরতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...