Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
4:21 pm

লিংক কপি করা হয়েছে!

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা সম্ভাব্য সরবরাহ ঝুঁকি বিবেচনায় সতর্ক অবস্থান নেওয়ায় বুধবার (১ জুলাই) বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক মানের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ৮৪ ডলারে ওঠে।

তেলবাজার বিশ্লেষক বন্দনা হারি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে বাজারে অনিশ্চয়তা কিছুদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। হোয়াইট হাউস এ সফরকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। তবে ইরান ও কাতার জানিয়েছে, মার্কিন প্রতিনিধিরা সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করবেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে দীর্ঘমেয়াদে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে এবং ২০২৬ সালের তেলের মূল্য পূর্বাভাসও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা কমিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরানকে কোনো ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না। তার দাবি, যুদ্ধের আগের মতোই বর্তমানে ওই নৌপথে তেল পরিবহন স্বাভাবিক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুতও কমেছে। বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৬ জুন শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত প্রায় ৬১ লাখ ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সরকারি মজুতের সর্বশেষ তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী দিকনির্দেশনা আরও স্পষ্ট হতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...