Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
2:04 pm

লিংক কপি করা হয়েছে!

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

সংগৃহীত ছবি

মালয়েশিয়া থেকে আনা ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি। বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে নোঙর করে জাহাজটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর থেকেই জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চলতি মাসে এটি তৃতীয় অকটেনবাহী চালান, যা জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।

এর আগে এপ্রিলের শুরুতে আরও দুটি জাহাজে করে মোট ৫৩ হাজার টন অকটেন দেশে এসেছে। নতুন চালানসহ এক মাসে মোট প্রায় ৭৯ হাজার টন অকটেন সরবরাহ নিশ্চিত হয়েছে।

বর্তমান চাহিদা অনুযায়ী দৈনিক প্রায় ১২০০ টন অকটেন প্রয়োজন হয়। সে হিসাবে সাম্প্রতিক চালানগুলো দিয়ে দুই মাসের বেশি সময়ের জ্বালানি সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দর কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে, বহির্নোঙরে এখনো অকটেন ও ডিজেল নিয়ে আরও কয়েকটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে কিছু জাহাজ ইতোমধ্যে জেটিতে ভিড়ে খালাস কার্যক্রম শুরু করেছে।

তবে সীমিত ডলফিন জেটি এবং বৈরী আবহাওয়ার কারণে খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই এসব জাহাজের তেল খালাস সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...