নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বয়ং উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ।
বার্তা সংস্থা এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উত্তর কোরিয়া কঠিন জ্বালানিভিত্তিক (Solid-fuel) রকেট ইঞ্জিন ব্যবহারের দিকে অগ্রসর হচ্ছে। এ ধরনের ইঞ্জিনের বড় সুবিধা হলো, এতে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ইঞ্জিন পরীক্ষা ও সামরিক তৎপরতা মূলত ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, এটি দেশটির জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই পরিচালিত হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে অঞ্চলজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
এখনো কোনো মতামত নেই।