Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
4:09 pm

লিংক কপি করা হয়েছে!

নড়াইলে ট্রেন দুর্ঘটনা, নাতিকে রেখে ফেরার পথে প্রাণ হারালেন দাদা

নড়াইলে ট্রেন দুর্ঘটনা, নাতিকে রেখে ফেরার পথে প্রাণ হারালেন দাদা

সংগৃহীত ছবি

নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম মোল্যা (৬২) উপজেলার চরবকজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত খালেক মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন আকরাম মোল্যা। ফেরার পথে পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক আজিজুল তালুকদার জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে এবং তারা এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...