Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
12:38 pm

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

তেল মজুদ কৃত্রিম সংকট

সংগৃহীত ছবি

অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (২৫ মার্চ) তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সরকারের এক মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা দিতে স্মার্ট ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরলে তা সংশোধনে সহায়ক হবে।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...