আবারও আইনি জটিলতায় পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা Neymar। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক একজন রাঁধুনি।
ব্রাজিলের গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, ওই রাঁধুনি ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাড়িতে কাজ করেছেন। অভিযোগে বলা হয়, তার কাজের সময় আনুষ্ঠানিকভাবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা থাকলেও তাকে প্রায়ই রাত ১১টা বা মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো। ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্নার দায়িত্বে অতিরিক্ত চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে ৪৩ হাজার ইউরো দাবি করেছেন, যা দিয়ে তার চিকিৎসা করানো হবে।
এ বিষয়ে নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এখনো কোনো মতামত নেই।