Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
3:07 pm

লিংক কপি করা হয়েছে!

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু, ব্রাজিল শিবিরে বাড়ছে শঙ্কা

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু ব্রাজিল শিবিরে বাড়ছে শঙ্কা

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। তবে বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ইনজুরি।

চোটের কারণে এখনও দলের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে আঘাত পান তিনি। পরবর্তী পরীক্ষায় জানা যায়, তার মাংসপেশিতে দ্বিতীয় মাত্রার (সেকেন্ড ডিগ্রি) ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

আগামী রবিবার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে দলের প্রস্তুতি ক্যাম্প চললেও বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে।

বর্তমান পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দেশটির সাবেক ফুটবলাররা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহোর মতে, বর্তমান ব্রাজিল দলটি এখনও শিরোপার জন্য লড়াই করার মতো যথেষ্ট শক্তিশালী।

এক সাক্ষাৎকারে জিনহো বলেন, “ব্রাজিল হয়তো এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট নয়। তবে দলে এমন কিছু অসাধারণ ফুটবলার রয়েছে, যারা নিজেদের সেরাটা দিতে পারলে বড় কিছু অর্জন করা সম্ভব। আমি বিশ্বাস করি, এবারও ব্রাজিলের সামনে দারুণ সুযোগ রয়েছে।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...