Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
2:04 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুতেই ব্রাজিল দলে বড় প্রশ্ন ছিল নেইমারকে নিয়ে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে অবশেষে ইঙ্গিত দিলেন কোচ কার্লো আনচেলত্তি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম ম্যাচে নেইমারের খেলা প্রায় অনিশ্চিত। এখনো তিনি দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরতে পারেননি।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত ফিট হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন, তবে এখনই পুরো দলের সঙ্গে অনুশীলনে ফেরার মতো অবস্থায় নেই তিনি।

গত ১৭ মে ডান পায়ে গ্রেড টু ইনজুরিতে পড়েন সান্তোসের এই ফরোয়ার্ড। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহজুড়ে নেইমার মূলত জিম সেশনেই সীমাবদ্ধ ছিলেন। মাঠের অনুশীলনে ফিরতে না পারায় মরক্কোর বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

তবে কোচ আনচেলত্তি জানান, দলে নেইমারের গুরুত্ব কেবল পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়। তার অভিজ্ঞতা ও তরুণ খেলোয়াড়দের জন্য দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্রাজিল শিবির আশা করছে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ফিরতে পারেন নেইমার। ১৯ জুন ফিলাডেলফিয়ায় সেই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই তারকার।

সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতে নেইমারকে না পাওয়ার শঙ্কা থাকলেও তাকে ঘিরে আশাবাদ এখনো পুরোপুরি শেষ হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...