Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 June, 2026,
5:42 pm

লিংক কপি করা হয়েছে!

দেশে আসছে নতুন ১ থানা ও ৩ উপজেলা, সিদ্ধান্ত আজ

সংগৃহীত ছবি

দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি অংশ নিয়ে হালদা থানা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে বাঙ্গারা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে আদর্শনগর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় আলোচনায় আসবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভার নোটিশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ এসব নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের একটি প্রস্তাবও সভায় বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) সংশ্লিষ্ট একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারের মতে, প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা, জনসেবা সহজলভ্য করা এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...