Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য রোববার (১২ এপ্রিল) শপথ নেবেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে তিনি সভাপতিত্বও করবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন। তিনি পান ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ৫৭ হাজার ১৫৯ ভোট।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী হন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পান ৪৭ হাজার ৫১ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, বগুড়া-৬ আসনে মোট ৪২.৫৭ শতাংশ ভোট পড়েছে এবং প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...