জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা।
দলটি সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
তবে কী বিষয়ে এ জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে এনসিপির মিডিয়া সেল থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।