Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
4:52 pm

লিংক কপি করা হয়েছে!

স্নাতক ভর্তিযুদ্ধ আজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসছেন লাখো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আবেদন ৪.৫ লাখ

সংগৃহীত ছবি

সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন এই পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য এ এস এম আমানুল্লাহ।

এবার সারা দেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।

মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে ৩১টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি।

এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।

উপাচার্য জানান, সরকারি কলেজে আবেদন পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে আবেদন করেছে ৫৮ হাজার ৯১৯ জন শিক্ষার্থী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...