কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খুলছে এমন অভিযোগ তুলে সংস্কার প্রক্রিয়া ও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি হাসনাত আবদুল্লাহ-কে ট্যাগ করে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
রাজনৈতিক অঙ্গনে পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রমের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে শেখ হাসিনা-র নেতৃত্বাধীন সরকার। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সংস্কার, বিচার এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে আলোচনা নতুন করে জোরালো হচ্ছে।
এখনো কোনো মতামত নেই।