Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD EKRAM

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
2:12 pm

লিংক কপি করা হয়েছে!

মেলায় যাওয়ার কথা বলে নিখোঁজ, রাতে লেকে মিললো দুই ভাইয়ের লাশ

মেলায় যাওয়ার কথা বলে নিখোঁজ, রাতে লেকে মিললো দুই ভাইয়ের লাশ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি দুই শিশু। কয়েক ঘণ্টা পর শহরের একটি লেক থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার সিটি পার্ক লেক থেকে আল আমিন ও ইব্রাহিম নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স যথাক্রমে ১০ ও ৮ বছর।

জানা গেছে, তারা সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে পরিবারসহ নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকছিল।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেলের দিকে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও তারা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে লেকের পাড়ে তাদের কাপড় ও জুতা পড়ে থাকতে দেখা যায়।

এতে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে অনুসন্ধান শুরু করেন। কিছুক্ষণ পর একে একে দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকার এক বাসিন্দা জানান, সন্তানদের খুঁজতে এসে লেকের পাশে পরিবারের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পানিতে নেমে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকে নামার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...