Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
4:03 pm

লিংক কপি করা হয়েছে!

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, সরকারের প্রতি নাহিদের আলটিমেটাম

সংগৃহীত ছবি

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে সাধারণ মানুষ নিজেরাই সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি দ্রুত তদন্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবিও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ সম্ভব নয়। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।

হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তার বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে তারা মনে করেন। এ বিষয়ে উচ্চ আদালতে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছেন তারা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। দ্রুত একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...