Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম ওমর ফারুক (৪২)। তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের বাসিন্দা। পেশাগতভাবে তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং একই সঙ্গে তালেপেরহাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক। অভিযোগ ওঠার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে কৌশলে ওই শিক্ষার্থীকে নিজের সঙ্গে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। পরে ফাঁকা একটি স্থানে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ভোরে শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় স্কুলের আবাসিক ভবনে রেখে শিক্ষক সেখান থেকে চলে যান। এরপর শিক্ষার্থী পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা জানায়।

ঘটনার পর স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে বলেও জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ছিল।

ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, মামলা প্রত্যাহারের জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগ তদন্তে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

অন্যদিকে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে, তবে এখনো তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...