SHELL-OK-8.1.34 মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি জনযুদ্ধ: তারেক রহমান

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
10:23 am

লিংক কপি করা হয়েছে!

মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি জনযুদ্ধ: তারেক রহমান

মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, এটি জনযুদ্ধ: তারেক রহমান

সংগৃহীত ছবি

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি জনযুদ্ধ-এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ছিল গোটা জাতির সম্মিলিত লড়াই। এই ইতিহাসকে খাটো করা বা বিকৃত করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অতীতে তার অবদানকে খাটো করার চেষ্টা করা হলেও তা সত্যকে আড়াল করতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি অতীত ও ভবিষ্যতের ভারসাম্যের কথাও তুলে ধরে বলেন, অতীতকে ভুলে গেলে চলবে না, আবার অতীত নিয়েই পড়ে থাকলেও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়।

তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল্য শুধু তারাই বুঝতে পারে, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। ১৯৭১ সালের মতোই দেশের মানুষের ঐক্য ও আত্মত্যাগই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল শক্তি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...