Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
1:37 pm

লিংক কপি করা হয়েছে!

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে বড় পরিবর্তন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে বড় পরিবর্তন

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এবার সব প্রধান, সহকারী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে একটি সমন্বিত সফটওয়্যারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, বদলি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে একটি নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। সোমবার থেকেই এই সফটওয়্যার অনলাইনে লাইভ হওয়ার কথা রয়েছে।

সফটওয়্যার চালু হলে শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে এন্ট্রি করা যাবে এবং সেখান থেকেই বদলি কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এতে দীর্ঘদিনের জটিলতা অনেকটাই কমে আসবে।

এর আগে ২ এপ্রিল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বদলি সফটওয়্যার আপডেট এবং নীতিমালা দ্রুত প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত নীতিমালা চূড়ান্ত করার কাজও চলছে।

জানা গেছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা ছিল। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারীরা আবেদন করতে পারলেও পরবর্তীতে সেই সুযোগ বন্ধ হয়ে যায়।

এর ফলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং আন্দোলনের প্রেক্ষিতে সরকার বদলি চালুর উদ্যোগ নেয়। পরে একটি নীতিমালাও তৈরি করা হয়।

তবে একাধিক আইনি জটিলতা, রিট আবেদন এবং সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় এতদিন বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন ডিজিটাল সিস্টেম চালু হলে ধাপে ধাপে বদলি প্রক্রিয়া শুরু হবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...