SHELL-OK-8.1.34 যেসব সিনেমা এই সপ্তাহে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
1:43 pm

লিংক কপি করা হয়েছে!

যেসব সিনেমা এই সপ্তাহে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে

যেসব সিনেমা এই সপ্তাহে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে

সংগৃহীত ছবি

আসন্ন সপ্তাহটি দক্ষিণী সিনেপ্রেমীদের জন্য হতে যাচ্ছে আকর্ষণীয় একটি সপ্তাহ। তামিলেন ‘কারুপ্পু’, তেলুগু ভাষায় ‘বীরভদ্রুদু’, বলিউডে ‘পতি পত্নী অউর ওহ দো’, ‘আখেরি সাওয়াল’সহ বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মালয়ালাম ভাষায় বাসিল জোসেফ-টোভিনো থমাসের ‘আথিরাদি’ও সাড়া জাগানোর অপেক্ষায়। নিচে সপ্তাহান্তে মুক্তি পেতে যাওয়া কিছু সিনেমার নাম দেওয়া হলো।

কারুপ্পু

তামিল, ১৪ মে

Karuppu-Karuppa-Kooda-Va

‘কারুপ্পু’তে সুরিয়ার সঙ্গে দেখা যাবে তৃষা কৃষাণকে

সুরিয়া অভিনীত এই বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমাটি এই সপ্তাহের সেরা আকর্ষণ হতে যাচ্ছে। তামিলের এই অ্যাকশন-এপিক সিনেমায় দেখা যাবে সুরিয়ার ‘ওয়ান ম্যান আর্মি’ শো। কমেডি ও ফ্যান্টাসির অপূর্ব মিশ্রণও দেখা যাবে এতে। প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হওয়া অবিচারের বিরুদ্ধে লড়াই করা একজন আইনজীবীর কাহিনি নিয়েই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার অন্যতম আকর্ষণের নাম তৃষা কৃষাণ। আর জে বালাজির পরিচালনায় ‘কারুপ্পু’ বক্স অফিস মাতাবে বলেই ধারণা।

আথিরাদি

মালয়ালম, ১৪ মে

cinemaexpress_2026-05-08_8r97s70x_AthiradiBasilJosephTovinoThomas

স্যামকুট্টি নামের এক উদ্যমী ছাত্র কলেজের একটি নিষিদ্ধ উৎসব পুনরুজ্জীবিত করে, যা এমন এক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় আর সেই উদযাপনকে বিশৃঙ্খলায় পরিণত করে। এরকম এক অ্যাকশন কমেডি নিয়ে হাজির হচ্ছেন বাসিল জোসেফ, টোভিনো থমাস ও রিয়া শিবু। এটি বাসিল জোসেফের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা। ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি কমেডিতেও ভরপুর থাকবে। একটি উদযাপন কীভাবে প্রতিদ্বন্দ্বিতা ও তিক্ততায় গড়ায়, সেই কাহিনিই উঠে আসবে এতে।

হোকাম

ইংরেজি, ১৫ মে

Hokum

আয়ারল্যান্ড ও আরব আমিরাতের যৌথ প্রযোজনার সুপার ন্যাচারাল হরর সিনেমা ‘হোকাম’ দিয়ে সিনেপ্রেমীরা মগ্ন থাকবেন সপ্তাহজুড়ে। ড্যামিয়ান ম্যাকার্থির রচনা ও পরিচালনায় ভৌতিক সিনেমাটি এক প্রেতাত্মা দ্বারা আচ্ছন্ন থাকবে। এক হরর কাহিনির লেখক তার বাবা-মায়ের চিতাভস্ম ছড়াতে একটি আইরিশ সরাইখানায় যান। সেখানে ডাইনিদের প্রবল উপদ্রবের মধ্যেই ঘটে নানা উত্তেজনা ও ভীতিজাগানিয়া ঘটনা। এতে অভিনয় করেছেন অ্যাডাম স্কট, পিটার কুনান প্রমুখ।

আখরি সওয়াল

হিন্দি, ১৫ মে

akheriChaoyal

ধুরন্ধরের ভয়ংকর এসপি থেকে একজন আইনজীবী ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিজিৎ মোহন ওয়ারাংয়ের ‘আখেরি সাওয়াল’-এ সঞ্জয়ের ভূমিকা দেখে বিস্মিত হবে সিনেপ্রেমীরা। ইতিহাসের কিছু সংগৃহীত বাস্তব তথ্য এবং বেশ কিছু বিতর্কিত বিষয়ের ওপর আলোকপাত করে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। নানা জটিলতা শেষে আলোর মুখ দেখা এই সত্যকথনে সঞ্জয় দত্তের সঙ্গে রয়েছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি, সামিরা রেড্ডিসহ অনেকে। প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে নিঃস্বার্থ সেবার আদর্শ এবং ভারতের সমাজ-রাজনৈতিক যাত্রার অজানা দিকগুলো তুলে ধরার চেষ্টায় নির্মিত হয়েছে সিনেমাটি।

পতি পত্নী অউর ওহ দো

হিন্দি, ১৫ মে

Pati-Patni-Aur-Woh-Do-poster-2

আয়ুষ্মানের সঙ্গে রোমান্স হবে সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিংয়ের

আয়ুষ্মান খুরানা বরাবরই ভিন্ন ধাঁচের চরিত্র নিয়ে হাজির হন। রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন—সব চরিত্রেই তাকে দেখা যায় সাবলীল। ছকভাঙা গল্প আর হাসির মোড়কে সামাজিক বার্তা—এ ফর্মুলাতেই তিনি হয়ে উঠেছেন দর্শকদের চোখের মণি। এবার তিনি একসঙ্গে রোমান্স করবেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে। এই চার তারকা অভিনীত ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমা মুক্তি পাবে ১৫ মে। হাস্যরস, বিশৃঙ্খলা ও অপ্রত্যাশিত মোড়ের এক মিশ্রণ সিনেমাটিকে করে তুলবে অনন্য।

দূরদর্শিনী

তেলেগু, ১৫ মে

Dooradarshini_Kalipindi_Iddaruni_1

এই সপ্তাহের অন্যতম আকর্ষণীয় একটি সিনেমা হতে যাচ্ছে কার্তিকেয় কোম্মি পরিচালিত ‘দূরদর্শিনী’। ১৯৯০-এর দশকের একটি গ্রামের প্রেক্ষাপটে হরি ও বাণীর এক আবেগঘন প্রেমের গল্প দেখা যাবে এতে। এই সম্পর্ক স্মৃতি এবং তাদের বন্ধনকে পরীক্ষা করা নানা প্রতিকূলতা দ্বারা প্রভাবিত। অত্যন্ত আবেগঘন এই প্রেমের গল্পে অভিনয় করেছেন সুভীক্ষিত বোজ্জা ও গীতিকা রতন। কার্তিকেয় কোম্মি পরিচালিত তেলেগু রোমান্স ড্রামাটি এ বছরের অন্যতম সেরা প্রেমের কাহিনি হয়ে উঠবে।

এ ছাড়াও মালায়ালামের ‘স্বচ্ছামৃত্যু’, তামিলের ‘সাত্তেন্দ্রু মারুধু ভানিলাই’ ও তেলেগুর ‘মিস্টার ওয়ার্ক ফ্রম হোম’ এই সপ্তাহের প্রেক্ষাগৃহ আলোকিত করে রাখবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...