Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট এমএলএআর পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ২১টি দেশে একই ধরনের অনুরোধ পাঠানোর প্রক্রিয়া চলছে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে বিভিন্ন সংস্থাকে সমন্বিত করে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পরিচালিত এই টাস্কফোর্সে মোট ১২ জন সদস্য রয়েছেন।

অর্থমন্ত্রী জানান, টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় ১১টি গুরুত্বপূর্ণ মামলা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে।

এসব মামলার তদন্ত জোরদার করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে একাধিক যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এসব দলে বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিনিধিরা কাজ করছেন।

সরকার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে অর্থপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...