Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
2:03 pm

লিংক কপি করা হয়েছে!

মোজতবা খামেনি গুরুতর আহত, পা হারানোর দাবি ঘিরে চাঞ্চল্য

মোজতবা খামেনি গুরুতর আহত, পা হারানোর দাবি ঘিরে চাঞ্চল্য

সংগৃহীত ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বা উভয় পা গুরুতর জখম হয়েছে। এমনকি কোনো কোনো সূত্রের দাবি, তিনি একটি পা হারিয়ে থাকতে পারেন।

তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্রগুলো আরও জানায়, শারীরিকভাবে গুরুতর আহত হলেও মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এর মধ্যে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক আলোচনা সংক্রান্ত বিষয়ও রয়েছে।

এদিকে আজ ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই সময় থেকেই মোজতবা খামেনির বিষয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত মার্চ মাসে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো তিনি প্রকাশ্যে আসেননি, এমনকি তার কোনো ছবি বা ভিডিওও প্রকাশ পায়নি।

এ বিষয়ে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...