Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
1:39 pm

লিংক কপি করা হয়েছে!

মঈন খানের দাবি, ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান দাবি করেছেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, যা দেশের উন্নয়ন ও জনকল্যাণে ব্যয় করা সম্ভব ছিল।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআরের চাল এবং গৃহনির্মাণের জন্য বরাদ্দ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। কেবল শক্তি প্রয়োগ বা ক্ষমতার জোরে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তার দাবি, ওই অর্থ দেশের ভেতরে বিনিয়োগ করা হলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান অসচ্ছল পরিবারের মাঝে জিআরের চাল এবং গৃহনির্মাণের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...