Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
2:30 pm

লিংক কপি করা হয়েছে!

আইপিএলে ফিরছেন আমির? সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল

আইপিএলে ফিরছেন আমির সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল

সংগৃহীত ছবি

২০০৮ সালের পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ অংশগ্রহণ বন্ধ থাকলেও এবার সেই নিয়ম ঘিরে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন বলে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ আমির বর্তমানে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন। তার স্ত্রী নারজিস খান যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় এই নাগরিকত্ব পেয়েছেন তিনি। নতুন এই অবস্থানের কারণে বিদেশি ক্রিকেটার হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তার সামনে খুলে যেতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমির জানিয়েছেন, তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে আইপিএলে খেলার বিষয়ে আগ্রহী এবং আবারও এই বড় মঞ্চে ফিরতে চান।

২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করে। এর আগে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর গুলশোয়েব মালিকসহ একাধিক তারকা এই টুর্নামেন্টে খেলেছেন।

এরপর কেবল আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্বের সুবিধা নিয়ে ২০১২ ও ২০১৩ সালে পাঞ্জাব এবং ২০১৫ সালে কলকাতার হয়ে আইপিএলে খেলতে পেরেছিলেন।

এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ আমিরও কি একই পথে আইপিএলে সুযোগ পাবেন, নাকি এটি শুধু সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নির্ভর করছে ভবিষ্যৎ সিদ্ধান্ত ও নিয়মনীতির ওপর

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...