Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
12:33 pm

লিংক কপি করা হয়েছে!

১০০ টাকা রিচার্জে কত কাটে সরকার? জেনে নিন হিসাব

মোবাইল রিচার্জে বেশি কর কমানোর উদ্যোগ সরকারের

সংগৃহীত ছবি

মোবাইল ফোনে রিচার্জের বিপরীতে অতিরিক্ত কর আরোপের বিষয়টি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ১০০ টাকার রিচার্জে ৩৮ টাকা কর কেটে নেওয়া গ্রহণযোগ্য নয় এবং টেলিকম সেবায় কর-ভ্যাট কমাতে সরকার কাজ শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রেহান আসিফ আসাদ জানান, দেশের ৯০ শতাংশ জনগণকে ফাইভজি সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সর্বনিম্ন ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। তিনি স্বীকার করেন, গ্রাহকরা অর্থ ব্যয় করেও প্রত্যাশিত মানের সেবা পাচ্ছেন না, যা সংশ্লিষ্টদের ব্যর্থতা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকর ভ্যাট ১৮ শতাংশ এবং ১ শতাংশ সারচার্জ যুক্ত রয়েছে।

এছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগি ও অন্যান্য চার্জ মিলিয়ে ১০০ টাকার রিচার্জে মোট করের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৪ টাকা। পরবর্তীতে সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বাড়ানো হলে গ্রাহকদের করের বোঝা বেড়ে ৫৬ টাকার বেশি হয়ে যায়।

বর্তমানে দেশে প্রায় ১৮ কোটি ৮৭ লাখ সিম ব্যবহারকারী এই অতিরিক্ত করের চাপ বহন করছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...