SHELL-OK-8.1.34 সিরাজগঞ্জে রহস্যজনকভাবে উধাও যমজ দুই শিশু, খোঁজ মিলছে না ৩ দিনেও

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
10:42 am

লিংক কপি করা হয়েছে!

সিরাজগঞ্জে রহস্যজনকভাবে উধাও যমজ দুই শিশু, খোঁজ মিলছে না ৩ দিনেও

সিরাজগঞ্জে রহস্যজনকভাবে উধাও যমজ দুই শিশু, খোঁজ মিলছে না ৩ দিনেও

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে যমজ দুই ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তিন দিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ দুই শিশু রাসেল ও রাশেদুল, বয়স ১১ বছর। তারা উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর চরের বাসিন্দা মো. নজরুল ইসলাম ও রেবেকা খাতুন দম্পতির সন্তান।

পরিবারের তথ্য অনুযায়ী, গত রোববার সকালে তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। প্রথমে নৌকাযোগে এনায়েতপুরে পৌঁছায় তারা। এরপর কেজি মোড় হয়ে বেলকুচির মুকুন্দগাতী বাজার পর্যন্ত যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সেখান থেকে দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের একটি কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে তাদের আর খোঁজ মেলেনি।

শিশু দুটির বাবা জানান, নির্ধারিত মাদ্রাসায় তারা পৌঁছায়নি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি।

ঘটনার পর পরিবারটি চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। তারা দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজ দুই শিশুর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৮১৮২৭৪৭০৬৪ অথবা ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...