Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
5:48 pm

লিংক কপি করা হয়েছে!

ক্ষমতার দাপট নয়, জনগণের মন জয় করতে বললেন ফখরুল

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে নয়, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই রাজনীতিতে সফল হতে হবে।

বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তৃতার একপর্যায়ে আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, “মুই যদি জাহানে চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও, তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ এসব পছন্দ করবে না।”

তিনি বলেন, রাজনীতির মূল শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা। তাই নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “উইন ওভার, এটাই রাজনীতির আসল কথা। জনগণের মন জয় করতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দায়িত্বশীল আচরণ এবং সৎ রাজনৈতিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেন মির্জা ফখরুল। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার অপব্যবহার ঠেকাতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তখন মির্জা ফখরুলের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...