Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 July, 2026,
1:48 pm

লিংক কপি করা হয়েছে!

‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের পর অনেকেই নিজেদের অবস্থান বদলে এখন ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন, তারাই এখন নানা ধরনের অনিয়ম ও অপকর্মে বেশি জড়িত। তার দাবি, সরকার গঠনের পর গত পাঁচ মাসেও সমাজে দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; ঘুষ ও দুর্নীতির মতো সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। তবে পরিবর্তনের প্রচেষ্টায় তারেক রহমান কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। সমাজ বদলের লক্ষ্যে সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত না হওয়া দুঃখজনক। ক্ষমতায় গেলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, আর সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের দাবিতেই জুলাই আন্দোলনে তরুণরা জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বাস্তব পরিবর্তনের উদ্যোগ না নিলে সেই ত্যাগের মূল্যায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপি একটি পরিবর্তিত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের চেতনা যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...