SHELL-OK-8.1.34 মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল ১৮ ফ্লাইট

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
11:56 am

লিংক কপি করা হয়েছে!

মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল ১৮ ফ্লাইট

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার (৩০ মার্চ) আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে,

  • কুয়েত: ২টি
  • এয়ার অ্যারাবিয়া (শারজাহ): ৪টি
  • গালফ এয়ার (বাহরাইন): ২টি
  • কাতার এয়ারওয়েজ: ৪টি
  • এমিরেটস এয়ারলাইনস: ২টি
  • জাজিরা এয়ারওয়েজ (কুয়েত): ৪টি

বেবিচকের তথ্যমতে, গত এক মাসে প্রায় প্রতিদিনই ফ্লাইট বাতিল হয়েছে। কখনো ২০টির বেশি, আবার কোনো দিন ৪০টির কাছাকাছি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনেক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়।

এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, আবার কেউ কেউ টিকিট বাতিল বা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...