Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 June, 2026,
3:49 pm

লিংক কপি করা হয়েছে!

চলতি বছরেই সব স্কুলে মিড ডে মিল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চলতি বছরেই সব স্কুলে মিড ডে মিল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন পুষ্টিহীনতায় না ভোগে, সে লক্ষ্যে ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল চালু করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও শিক্ষার্থীবান্ধব ও আনন্দমুখর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কোনো বিদ্যালয় খাবার সুবিধা ছাড়া থাকবে না, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিকশিত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকা তৈরির ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক পর্যায় থেকেই।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা নতুন প্রতিভা খুঁজে বের করার বড় একটি প্ল্যাটফর্ম। এখান থেকেই ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে, খেলবে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...