Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
12:23 pm

লিংক কপি করা হয়েছে!

রেফারিকে মেসির কড়া বার্তা, ‘সম্মান দিয়ে কথা বলুন’

রেফারিকে মেসির কড়া বার্তা, ‘সম্মান দিয়ে কথা বলুন’

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে শুধু খেলায় নয়, মাঠের একটি ঘটনাও আলোচনায় উঠে এসেছে। ম্যাচ চলাকালীন পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, প্রথমার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিকের আগে আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে ছিলেন মেসি। নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি। তবে তার কথা বলার ভঙ্গি পছন্দ হয়নি মেসির।

তৎক্ষণাৎ রেফারির উদ্দেশে তিনি বলেন, “আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন।”

ফ্রি-কিক নেওয়ার পরও দুজনের মধ্যে আবারও সংক্ষিপ্ত বাক্যবিনিময় হয়। টেলিভিশন সম্প্রচারের ভিডিওতে দেখা যায়, মেসি রেফারির কাছে গিয়ে শান্তভাবে নিজের আপত্তি জানান।

ভিডিওতে ঠোঁটের ভাষা বিশ্লেষণ করে জানা যায়, মেসি বলেন, “আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।”

তবে ঠিক কোন ঘটনার কারণে মেসি এতটা বিরক্ত হয়েছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও ম্যাচ চলাকালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো ঘটনায় মেসি সংযত আচরণ বজায় রাখেন। কড়া ভাষায় আপত্তি জানালেও তিনি কোনো আক্রমণাত্মক আচরণ করেননি।

৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো ইউরোপের অন্যতম অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর এক বছর পরই তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ২০২৫ উয়েফা সুপার কাপসহ একাধিক বড় আসরে দায়িত্ব পালন করেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে জায়গা পান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...