Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
11:48 am

লিংক কপি করা হয়েছে!

মেসির স্বীকারোক্তি, পেনাল্টি মিসের পর নিজেকেই দোষ দিচ্ছিলাম

মেসির স্বীকারোক্তি, পেনাল্টি মিসের পর নিজেকেই দোষ দিচ্ছিলাম

সংগৃহীত ছবি

মিশরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করার পর নিজের ওপর প্রচণ্ড রাগ হয়েছিল বলে জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।

ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। তার নেওয়া স্পটকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তে আর্জেন্টিনা পিছিয়ে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ম্যাচ শেষে স্বীকার করেন তিনি।

মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসি বলেন, “এটা সত্যিই অনেক বড় স্বস্তির। পেনাল্টি মিস করার পর নিজের ওপর খুব রাগ হচ্ছিল। আমি যেভাবে শট নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে পুরো দলকেই ডুবিয়ে দিলাম।”

তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে সহায়তা করেন মেসি। এরপর ৮৩ মিনিটে নিজেই গোল করে দলকে ২-২ সমতায় ফেরান। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, “ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখে দিয়েছিলেন। সমতাসূচক গোলটি করতে পেরেছি। এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের সমর্থকদের জন্যও দারুণ আনন্দের মুহূর্ত। তারা সবসময় আমাদের পাশে থেকেছে এবং দেখিয়ে দিয়েছে একজন আর্জেন্টাইন হওয়ার গর্ব কতটা বড়।”

তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুব খুশি। এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...