Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
12:03 pm

লিংক কপি করা হয়েছে!

এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে মেসি

এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে মেসি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই শেষ মুহূর্তে এসে আরও জমে উঠেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করতে না পারলেও দুটি অ্যাসিস্ট করে তালিকার শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে দলের দুটি গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার তৈরি করা সুযোগ থেকেই আসে আর্জেন্টিনার দুই গোল।

সেমিফাইনালে দুই অ্যাসিস্ট যোগ হওয়ায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪টি। গোলসংখ্যায় তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান অবস্থানে রয়েছেন। দুজনেরই গোল ৮টি করে। তবে গোল সমান হলে অ্যাসিস্ট বিবেচনায় নেওয়া হয়, আর সেখানেই এগিয়ে আছেন মেসি।

এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি হলেও মেসির অ্যাসিস্ট ৪টি। ফলে ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান এখন আর্জেন্টাইন মহাতারকার দখলে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। তার গোল সংখ্যা ৭। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন ৬টি করে গোল করেছেন। ফ্রান্সের উসমান দেম্বেলের গোল ৫টি, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল ৫টি এবং অ্যাসিস্ট ১টি।

গোল্ডেন বুটের প্রতিযোগিতায় থাকা ফুটবলারদের মধ্যে হলান্ডের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। তবে মেসি, এমবাপ্পে, বেলিংহ্যাম, কেইন, দেম্বেলে ও ওইয়ারসাবালের সামনে এখনও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে রবিবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। তাই শেষ দুই ম্যাচের পারফরম্যান্সই নির্ধারণ করবে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট কার হাতে উঠবে।

তবে ফাইনালের আগে অ্যাসিস্টের ব্যবধানে এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন লিওনেল মেসি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...