Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 10 June, 2026,
10:56 am

লিংক কপি করা হয়েছে!

মেসির ফেরাতেই বিধ্বস্ত আইসল্যান্ড, দাপুটে জয় আর্জেন্টিনার

মেসির ফেরাতেই বিধ্বস্ত আইসল্যান্ড, দাপুটে জয় আর্জেন্টিনার

সংগৃহীত ছবি

চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের উপস্থিতির জানান দিলেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে গোল করার পাশাপাশি আক্রমণে নতুন গতি এনে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সহজ জয় নিশ্চিত করেন তিনি।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকেও পরাজিত করেছিল আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করেন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন বারকো। তার শক্তিশালী শট গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালে লিড পায় আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মাঠে নামেন মেসি। সাম্প্রতিক হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগের ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।

মাঠে নামার পরপরই ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নিখুঁত পাস থেকে তৈরি হওয়া আক্রমণে লাউতারো মার্তিনেসকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭২ মিনিটে স্পট কিক থেকে সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এরপর আর্জেন্টিনার আক্রমণের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৭ মিনিটে থিয়াগো আলমাদা তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। মেসি ও রদ্রিগো ডি পলের সমন্বিত আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা কয়েকটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে দলটি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...