Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 July, 2026,
4:54 pm

লিংক কপি করা হয়েছে!

সেমিফাইনাল ঘিরে আটলান্টায় মেসি উন্মাদনা

সেমিফাইনাল ঘিরে আটলান্টায় মেসি উন্মাদনা

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে পুরো শহর।

সেমিফাইনাল ম্যাচের আগে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। শহরের একটি হোটেলে অবস্থান নিয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজসহ আর্জেন্টিনা দলের সদস্যরা। তাদের একনজর দেখতে হোটেলের সামনে ভিড় জমিয়েছেন হাজারো সমর্থক।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা দলকে বহনকারী বাস হোটেলে পৌঁছানোর আগেই সমর্থকেরা পতাকা, গান ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মেসিদের স্বাগত জানাতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১টায়। ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে আটলান্টার বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

এদিকে ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদাও আকাশচুম্বী। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ মার্কিন ডলারে। আর মাঠের একেবারে কাছাকাছি আসনের টিকিটের দাম ১৬ হাজার ডলারেরও বেশি পৌঁছেছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হওয়া দুই পরাশক্তির এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়েই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আটলান্টায় সমর্থকদের উপস্থিতি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...