Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka.Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
10:35 am

লিংক কপি করা হয়েছে!

বার্সায় ফিরতে চাননি মেসি, জানালেন ডেকো

বার্সায় ফিরতে চাননি মেসি, জানালেন ডেকো

সংগৃহীত ছবি

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার জল্পনা দীর্ঘদিন ধরেই ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার সেই গুঞ্জনে স্পষ্ট ইতি টানলেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

তার ভাষ্য অনুযায়ী, মেসি কখনোই বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেননি বা এ বিষয়ে ক্লাবের সঙ্গে যোগাযোগও করেননি।

এক সাক্ষাৎকারে ডেকো বলেন, “মেসি বা তার পক্ষ থেকে আমাদের সঙ্গে কখনো যোগাযোগ করা হয়নি। সে ফিরে আসতে চায় এমন কোনো বার্তাও আমরা পাইনি।”

২০২১ সালে আবেগঘন বিদায়ের পর থেকেই মেসির ন্যু ক্যাম্পে ফেরার আশা করে আসছিলেন ভক্তরা। বিশেষ করে ২০২৩ সালে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে ডেকোর দাবি, সেই সময়ের বেশিরভাগ খবরই ছিল গুজবনির্ভর।

তিনি আরও বলেন, ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মেসির নাম বারবার ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।

এদিকে সাবেক কোচ জাভি হার্নান্দেজ অভিযোগ করেছিলেন, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা নাকি মেসির ফেরার পথ বন্ধ করে দেন। যদিও লাপোর্তার পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ডেকো মেসিকে বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেন, “ফুটবলে সবকিছুরই একটা সময় থাকে। আমরা অনেক কিছু চিরস্থায়ী করতে চাই, কিন্তু বাস্তবতা ভিন্ন।”

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি এবং সেখানে তিনি স্বাচ্ছন্দ্যেই আছেন বলে মনে করেন ডেকো।

তবে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। খেলোয়াড়ি জীবন শেষে অন্য কোনো ভূমিকায় ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকতেই পারে এমন ইঙ্গিতও দিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...