Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 May, 2026,
3:42 pm

লিংক কপি করা হয়েছে!

দেশে এলো ১৫ লাখ ডোজ হামের টিকা, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

দেশে এলো ১৫ লাখ ডোজ হামের টিকা, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশে হামের বাড়তি সংক্রমণের মধ্যে বড় স্বস্তির খবর এসেছে। নতুন করে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার ৬ মে রাজধানীর Hazrat Shahjalal International Airport এ এই টিকার চালান পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে নিজেই চালান গ্রহণ করেন মন্ত্রী।

তিনি জানান, শুধু হামের টিকা নয়, একই সঙ্গে হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান এসেছে দেশে। এর মধ্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েডের টিকাও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে। এছাড়া চলমান টিকাদান কর্মসূচি ও বিশেষ ক্যাম্পেইনে আগের মজুত ব্যবহার হওয়ায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল।

তিনি আরও জানান, এই নতুন চালান নিয়মিত টিকাদান কার্যক্রমে গতি আনবে এবং সংকট কাটাতে সহায়ক হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দ্রুততম সময়ে এই টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। ২৪ দিনের মধ্যেই চালান দেশে পৌঁছানো সরকারের জন্য একটি বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, আগামী ১০ মে’র মধ্যে আরও বড় পরিসরে টিকা দেশে আসবে। তখন মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...