Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
11:29 am

লিংক কপি করা হয়েছে!

আজ থেকে দেশজুড়ে হামের টিকা, টার্গেটে ১ কোটি ৮০ লাখ শিশু

আজ থেকে দেশজুড়ে হামের টিকা, টার্গেটে ১ কোটি ৮০ লাখ শিশু

সংগৃহীত ছবি

দেশজুড়ে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সরকারের এই উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নির্ধারিত সময় অনুযায়ী সব কেন্দ্রেই টিকা দেওয়া হবে।

এর আগে ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হয়। প্রথম ধাপে কয়েকটি জেলা ও উপজেলায় কার্যক্রম চালু করার পর দ্বিতীয় ধাপে বড় শহরগুলোতে সম্প্রসারণ করা হয়। এখন তা দেশব্যাপী বিস্তৃত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় সময়মতো টিকাদান নিশ্চিত করা জরুরি। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...