Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
1:19 pm

লিংক কপি করা হয়েছে!

হাম সারাতে কী খাবেন আর কী এড়িয়ে চলবেন?

দেশে বাড়ছে হাম রোগী

দেশে বাড়ছে হাম রোগীর সংখ্যা, লক্ষণ ও করণীয় কী?

দেশে হঠাৎ করেই বেড়ে গেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, ফলে রোগটি নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাম কী?

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সহজেই একজন আক্রান্ত ব্যক্তি থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এটি জার্মান মিজলস, মাম্পস বা রুবেলা নামেও পরিচিত।

কীভাবে ছড়ায় হাম?

চিকিৎসা সূত্রে জানা যায়, হামের ভাইরাস শরীরে প্রবেশ করার পর দ্রুত গলা, ফুসফুস ও লিম্ফ নোডে বিস্তার লাভ করে। পরে এটি চোখ, মূত্রনালী, রক্তনালী এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে যেতে পারে। সাধারণত ভাইরাস সংক্রমণের ৯ থেকে ১১ দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।

হামের লক্ষণ

হাম আক্রান্ত হলে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায়

  • তীব্র জ্বর (১০৪° ফারেনহাইট পর্যন্ত)
  • সর্দি ও কাশি
  • চোখ লাল হয়ে যাওয়া
  • শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়া

হাম হলে করণীয়

হাম হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই বাড়িতে আলাদা অবস্থানে রাখতে হবে এবং বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ অত্যন্ত জরুরি।

রোগীর পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নিয়মিত গোসল করানো, ভেজা তোয়ালে বা নরম কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া উপকারী। জ্বর, বমি, চুলকানি বা শরীর ব্যথা বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাম রোগীর খাদ্যতালিকা

বিশেষজ্ঞদের মতে, হাম রোগীর দ্রুত সুস্থতার জন্য পুষ্টিকর ও সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করানো জরুরি।

তরল খাবার বেশি করে দিতে হবে এবং কমলা, তরমুজ, ডাবের পানি ইত্যাদি ফল রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

সতর্কতা ও প্রতিরোধ

হাম সঠিকভাবে চিকিৎসা না করলে নিউমোনিয়া, কানের সংক্রমণ এমনকি মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা ভবিষ্যতে এ রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত টিকা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...