Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 April, 2026,
8:39 pm

লিংক কপি করা হয়েছে!

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৭ জন রোগী। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৪ জন শিশু।

গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৪০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

তবে ইতিবাচক দিক হলো, আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৬০৯ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...