Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
11:21 am

লিংক কপি করা হয়েছে!

এনসিপি থেকে মেয়র নির্বাচন নিয়ে মুখ খুললেন মনজুর আলম

এনসিপি থেকে মেয়র নির্বাচন নিয়ে মুখ খুললেন মনজুর আলম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এনসিপির হয়ে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গেলে বিষয়টি আরও আলোচনায় আসে। এ সময় বাসার সামনে কিছু যুবক জড়ো হয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেন।

এ বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে মনজুর আলম স্পষ্ট করে বলেন, তিনি কাউকে কখনও বলেননি যে তিনি আবার নির্বাচনে অংশ নেবেন। এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে শুধু আলোচনা চলছে।

তিনি আরও জানান, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। বরং এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। হাসনাত চট্টগ্রামে একটি কর্মসূচিতে এসে তাকে ফোন দিলে তিনি বাসায় আসার আমন্ত্রণ জানান এবং একসঙ্গে খাবার গ্রহণ করেন।

মনজুর আলম বলেন, পরে স্থানীয় কিছু তরুণ বাইরে জড়ো হলে হাসনাত নিজেই গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিকেলের দিকে সেখান থেকে চলে যান।

এ সময় জড়ো হওয়া কয়েকজন তাকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করলে তিনি তা নাকচ করে দেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি আরও বলেন, তিনি বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

সাবেক এই মেয়র জানান, ২০১৫ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম এবং ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...