Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
4:51 pm

লিংক কপি করা হয়েছে!

মালয়েশিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা প্রবাসীকল্যাণমন্ত্রীর

মালয়েশিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা প্রবাসীকল্যাণমন্ত্রীর

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমবাজারকে ঘিরে গড়ে ওঠা অসাধু চক্রের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে তিনি ‘জিহাদ’ ঘোষণা করেছেন।

সোমবার (১৮ মে) ঢাকায় সফররত কাতারের বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা এগিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অতীতে কিছু অসাধু সিন্ডিকেট শ্রমবাজারকে নিয়ন্ত্রণ করে সাধারণ কর্মীদের ক্ষতিগ্রস্ত করেছে। এবার সেই পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে কর্মী পাঠানোর দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।

২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। ওই সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল, আগে অনুমোদন পাওয়া কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। এরপর থেকে নতুন করে কর্মী ভিসা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফা আলোচনা হলেও বাজারটি আর চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন উদ্যোগ শুরু করে।

এপ্রিল মাসে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়া সফর করেন। সেখানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সরকারের আশা, দ্রুত সময়ের মধ্যেই মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ খুলে যাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...