Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
1:57 pm

লিংক কপি করা হয়েছে!

মালয়েশিয়া কর্মী কেলেঙ্কারি: জেনারেল মাসুদের বিরুদ্ধে নতুন আদেশ, ফের কারাগারে পাঠানোর নির্দেশ

মালয়েশিয়া কর্মী কেলেঙ্কারি: জেনারেল মাসুদের বিরুদ্ধে নতুন আদেশ, ফের কারাগারে পাঠানোর নির্দেশ

সংগৃহীত ছবি

ঢাকা: মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি গ্রেপ্তার দেখানোর আবেদন তুলে ধরেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে তাকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের কাজে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে হাজার হাজার কর্মীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এতে মোট প্রায় ১১৯ কোটি টাকার বেশি আত্মসাৎ হয়েছে বলে দাবি দুদকের।

এর আগে চলতি বছরের ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় দুদক।

উল্লেখ্য, এর আগে মানব পাচার ও অর্থপাচারসহ একাধিক মামলায় তাকে একাধিকবার গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় বিচারিক প্রক্রিয়া চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...