Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 June, 2026,
12:03 pm

লিংক কপি করা হয়েছে!

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ পাঁচ দেশের ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালিত অভিযানে বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদেশি নাগরিকদের আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের কাগজপত্র, ভিসার বৈধতা এবং অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বৈধ নথিপত্র যাচাই, ভিসার শর্ত ভঙ্গ, অনুমোদন ছাড়া অবস্থান এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়া কর্তৃপক্ষের ভাষ্য, অবৈধ অভিবাসন ও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মী ও অভিবাসীদের সবসময় বৈধ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় অনুমতিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...